বাংলাদেশের আদায়কৃত সম্পদ কর আফ্রিকার সমপরিমাণ : দেবপ্রিয় ভট্টাচার্য

বণিক বার্তা প্রকাশিত: ২৪ মে ২০২৩, ২০:০১

বাংলাদেশের আদায়কৃত করের দুই-তৃতীয়াংশ পরোক্ষ কর বলে উল্লেখ করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, বাকি এক-তৃতীয়াংশ কর আসে প্রত্যক্ষ কর হিসেবে। কিন্তু আমাদের ৬ শতাংশ প্রবৃদ্ধি ও ৬ শতাংশ মূল্যস্ফীতি হারে বছরে ছয় হাজার কোটি টাকার বাড়তি সম্পদ কর আসার কথা ছিল। যেখানে অস্ট্রেলিয়াতে শুধু সম্পদ কর মোট জিডিপির দশ শতাংশ। যা আমাদের এখানে শূন্য দশমিক ৩ শতাংশের মতো। যা আফ্রিকার সম্পদ করের সমপরিমাণ। দেশের উন্নয়ন ও আইএমএফের শর্ত সবকিছু বিবেচনা করে প্রতি বছর আড়াই শতাংশ বর্ধিত কর আরোপ করতে হবে। সেটি বাড়ানোর একটি পদক্ষেপ হলো উত্তরাধিকার সূত্রে সম্পদ পরিবর্তনেও কর আদায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে