বয়স ৩২, আমির খানের জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তাক লাগিয়েছে বলিউডের অন্য রেখা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৩ মে ২০২৩, ১৬:০৪

সে বড়ই আদরের। তাকে নিয়ে গর্বের শেষ নেই পুলিশ মহলে। অনেকেই চাকরি করেছে। কিন্তু নিয়োগকর্তাদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে সে। পুলিশে চাকরি করতে করতে সিনেমায় অভিনয়ও করেছে। বলিউডের সুপারহিট ছবির দৌলতে সে-ও তারকা। তার নাম রেখা।


রেখা— এই নাম শুনলে যাঁর ছবি প্রথমেই চোখের সামনে ভাসে, তিনি বি-পাড়ার সেই কিংবদন্তি অভিনেত্রী। তবে এই রেখা কোনও মানবী নয়। এই রেখা চারপেয়ে। এই রেখা একটি ঘোড়া।


১৯৯৫ সাল থেকে পশ্চিম কচ্ছ পুলিশের অশ্বারোহী বাহিনীতে কাজ করেছে এই ঘোড়া। এখন অবসরগ্রহণ করেছে সে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে