You have reached your daily news limit

Please log in to continue


এখনই সতর্কতা জরুরি

এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল খোদ ঢাকাতেই। ৫ মে শুক্রবার ভোর ৫টা ৫৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার দোহারে। ভূমিকম্পের গভীরতা কম থাকার কারণে ঝাঁকুনি বেশি হয়েছে।

ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। আবহাওয়া সেন্টারের দক্ষিণ-পূর্ব দিকে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। রাজধানী ঢাকার বাসিন্দারা এই ভূমিকম্প একটু বেশি অনুভব করেছে। অনেকে আতঙ্কে বাসা থেকে নিচেও নেমে গিয়েছিল। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর আগে সবশেষ গত ৩০ এপ্রিল দুপুরে চট্টগ্রামে ৪ দশমিক ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন