You have reached your daily news limit

Please log in to continue


বেইজিং-মস্কো আরও কাছাকাছি

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ মস্কো যাচ্ছেন। সেখানে ২২ মার্চ পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হবে। এই সফরের লক্ষ্য চীন-রাশিয়া অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমাধান খোঁজা। কাকতালীয় কিনা জানি না, বৈঠকটি এমন সময়ে হতে যাচ্ছে, যখন কিছু ক্ষেত্রে স্বীয় ইচ্ছার বাইরেই চীন ইউক্রেন যুদ্ধের একটি ‘ফ্যাক্টর’ হয়ে উঠেছে। এই সপ্তাহে ইউক্রেনীয় সামরিক বাহিনী সিএনএনকে জানিয়েছে, ইউক্রেনের স্লোভিয়ানস্কে একটি সশস্ত্র চীনা মুগিন-৫ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

অনিচ্ছাকৃত বলার কারণ একটু ব্যাখ্যা করা যাক। জিয়ামেন-ভিত্তিক ড্রোন নির্মাতা মুগিন লিমিটেড অভিযোগ করেছে, তাদের মানববিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি) বা ড্রোন প্রতিষ্ঠানকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। কারণ সেগুলো ‘মানবতার সমৃদ্ধি’র জন্য তৈরি করা হয়েছে। কোম্পানিটি একটি বিবৃতিতে বলেছে, ‘আমরা সামরিক উদ্দেশ্যে আমাদের ইউএভি প্রতিষ্ঠান ব্যবহারের নিন্দা জানাই। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা রাশিয়া ও ইউক্রেন উভয়ের কাছ থেকে এ বিষয়ে ক্রয়াদেশ গ্রহণ বন্ধ করে দিয়েছি।’ ড্রোনগুলোতে অস্ত্র ও বিস্ফোরক যুক্ত করারও নিন্দা করেছে তারা এবং বলেছে, সামরিক উদ্দেশ্যে বিক্রয়োত্তর পরিষেবা প্রদান করবে না তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন