You have reached your daily news limit

Please log in to continue


সাকিবের ক্যাপ কেন ‘ব্যাট’ হলো?

সাকিব আরও একবার আলোচনায়। দুদিন আগে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে ওয়ানডে জেতালেন। কাল তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি দল জিতল সিরিজের প্রথম ম্যাচ। টি-টোয়েন্টির অধিনায়ক সাকিবের এখন আলোচনায় থাকারই কথা। কিন্তু গত রাত থেকে সাকিব যে কারণে সামাজিক যোগাযোগমাধ্যমের পর্দায় ভাসছেন, সেটি আরও একবার মাঠের বাইরের ঘটনা নিয়েই।

মূল বিষয়ে যাওয়ার আগে সপ্তাহখানেক আগের একটা কথা বলি। সেদিন এক আড্ডায় সাকিব বলেছিলেন, ‘আমি এখন আর কোনো কিছুতেই বিরক্ত হই না, রাগ করি না। সব স্বাভাবিকভাবে নেই। মনে হয়, রেগে আর কী হবে!’

এর মাত্রই কয়দিনের মধ্যে সেই সাকিব প্রকাশ্যে মাথার ক্যাপটাকে রীতিমতো ব্যাট বানিয়ে কারো ওপর চড়াও হচ্ছেন, এমন একটা ভিডিও দেখে আমার অবাক হওয়াই উচিত। সাকিব না এখন কোনো কিছুতেই রাগেন না, বিরক্ত হন না। তাহলে এটা কী!
না, আমি এতে অবাক হইনি। বরং কীভাবে এক হাতে ওয়ানডে ম্যাচ জেতাতে হয়, কীভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের আগ্রাসী মানসিকতা দলের মধ্যে ছড়িয়ে দিতে হয়—   মাঠে এসব দেখানোর পর মাঠের বাইরে কীভাবে ‘টানা পার্টিকে’ শায়েস্তা করতে হয়, সাকিব সেটিও দেখানোয় আমার কেন যেন ভালোই লেগেছে।

বৃহস্পতিবার চট্টগ্রামে ইংল্যান্ডকে প্রথম টি-টোয়েন্টিতে হারানোর পর সাকিব গিয়েছিলেন একটা অনুষ্ঠানে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখলাম, সেখান থেকে বের হওয়ার সময় ভক্ত-সমর্থকদের প্রচণ্ড ভিড়। সাকিব কোনোরকমে জনস্রোত ঠেলে গাড়ির দিকে এগোচ্ছেন। এর মধ্যেই এক সুযোগসন্ধানী ‘ভক্ত’ সাকিবের মাথার ক্যাপটা ছোঁ মেরে নিয়ে যায়। কাল ম্যাচে হাত থেকে একটা ক্যাচ পড়লেও ক্যাপ ছিনিয়ে নেওয়া লোকটাকে ধরে ফেলতে সাকিবের কোনো সমস্যাই হয়নি। নিজের ক্যাপটা কেড়ে নিয়ে সেটা দিয়েই বেদম ‘ব্যাটিং’ চালালেন তার ওপর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন