পদোন্নতিতে ব্যাংকিং ডিপ্লোমা বাধ্যতামূলককরণ : প্রাসঙ্গিক কিছু কথা

দৈনিক আমাদের সময় মাহফুজুর রহমান প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:১৯

গত ৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারির মাধ্যমে ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) আয়োজিত ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা পাস করাকে বাধ্যতামূলক করে দিয়েছে। এর আগে ২০২০ সালের ১৩ অক্টোবর বাংলাদেশ ব্যাংক অন্য একটি সার্কুলারের মাধ্যমে ব্যাংকগুলোর কর্মকর্তাদের প্রতিটি (অফিসার ও সমমানের পদ থেকে প্রধান নির্বাহীর অব্যবহিত নিচের এক স্তর ছাড়া অন্য সব কর্মকর্তার বেলায় প্রযোজ্য) পদে পদোন্নতির নীতিমালায় ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার প্রথম ও দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হওয়ার বিপরীতে নম্বর বরাদ্দ রাখার পরামর্শ প্রদান করেছিল। সার্কুলারে আরও পরামর্শ প্রদান করা হয় যে, এই নম্বর নির্ধারিত করে দেওয়ার বিষয়টি নিজ নিজ ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনসাপেক্ষ হতে হবে।


কারণ হিসেবে বাংলাদেশ ব্যাংক সার্কুলারেই উল্লেখ করেছিল যে, দুই পর্বের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আয়োজন করার মূল উদ্দেশ্য হলো, ব্যাংকিং খাতসংশ্লিষ্ট মৌলিক জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যাংকারদের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করা। তা ছাড়া ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা ব্যাংকিং সংক্রান্ত জ্ঞান লাভের পাশাপাশি ব্যাংক কর্মকর্তাদের পেশাগত উৎকর্ষ অর্জনেও সহায়ক ভূমিকা রাখে বলে বাংলাদেশ ব্যাংক সার্কুলারে উল্লেখ করে। আর এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই ব্যাংকিং খাতে অধিকতর দক্ষ ও প্রায়োগিক জ্ঞানসম্পন্ন কর্মকর্তা তৈরির লক্ষ্যে পদোন্নতি নীতিমালা সংশোধন করে ডিপ্লোমা পাশের বিপরীতে নম্বর যুক্ত করার জন্য পরামর্শ দেয় বাংলাদেশ ব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও