চাপ সইতে না পেরে আত্মগোপনে ছিলাম, ফিরে এসে বললেন 'নিখোঁজ' প্রার্থী
ভোটের পরদিন বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছেন বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে উকিল আবদুস সাত্তারের প্রতিদ্বন্দ্বী আবু আসিফ আহমেদ। গত শুক্রবার লাপাত্তা হওয়া এই নেতা বাসায় ফিরে দাবি করেছেন, ভোট থেকে সরে দাঁড়ানোর চাপ সইতে না পেরে তিনি আত্মগোপনে ছিলেন।
এর আগে আজ বিকেলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাত দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, আসিফ আহমেদের খোঁজ মিলেছে। তিনি রাজধানীর বসুন্ধরা এলাকায় নিজ বাসায় ছিলেন।এর কিছুক্ষণ পর বিকেল সোয়া ৫টায় আশুগঞ্জের স্টেশন রোডের বাসায় ফেরেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি আসিফ আহমেদ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১০ মাস আগে
১ বছর, ১০ মাস আগে