জীবনের প্রশিক্ষণ
সুইডেনে ‘এ’ থেকে ‘ই’ প্রাইমারি স্কুলের পাসের গ্রেড। ‘এ’ সর্বোচ্চ পাসের হার আর ‘ই’ সর্বনিম্ন। ‘এফ’ যারা পায়, তারা ফেলের দলে পড়ে। হাইস্কুলে পাসের গ্রেড এমভিজি (MVG), ভিজি (VG) ও জি (G)।
এরা পাস করার পর নানা জনে নানা জায়গা বেছে নেয়।
হাইস্কুল পাসের পর কেউ উচ্চশিক্ষা বেছে নেয়, আবার কেউ বিভিন্ন পেশায় যোগ দেয়। উচ্চশিক্ষা বেছে নেওয়ার মূল উদ্দেশ্য পৃথিবীর বা নিজ দেশের বড় বড় জটিল সমস্যার সমাধান করা। অনেকে নতুনত্বের আবির্ভাব ঘটিয়ে নোবেল পুরস্কারের মতো খ্যাতি অর্জন করে।
পরীক্ষায় ভালো ফল করা মানে তাকে নিয়ে মা-বাবা, সমাজ এবং দেশ স্বপ্ন দেখে। কারণ, এসব মেধাবী দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে। যারা কর্মজীবন বেছে নেয়, তারা দেশের সর্বাঙ্গীণ উন্নয়নে সাহায্য করবে—এটাই সবাই আশা করে।
- ট্যাগ:
- মতামত
- প্রশিক্ষণ
- উচ্চশিক্ষা