You have reached your daily news limit

Please log in to continue


চলে গেলেন গিটারের জাদুকর জেফ বেক

শুরুতে বাজিয়েছেন ইয়ারবার্ডস ব্যান্ডের সঙ্গে, পরে আলাদা হয়ে একক পারফরম্যান্সে মন দেন। ষাটের দশকে পৌঁছেছিলেন খ্যাতির শিখরে, যা ছড়িয়ে পড়ে পরের কয়েক দশকে। ইতিহাসের অন্যতম সেরা গিটারবাদক ছিলেন তিনি। সেই জেফ বেক, ব্রিটিশ গিটার কিংবদন্তি মারা গেছেন। তাঁর অফিশিয়াল ওয়েবসাইট নিশ্চিত করেছে, গত মঙ্গলবার ৭৮ বছর বয়সে গিটারশিল্পীর মৃত্যু হয়েছে।

কিংবদন্তি এই গিটারবাদকের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘তাঁর পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, জেফ বেক মারা গেছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন