You have reached your daily news limit

Please log in to continue


সুস্থ ধারার রাজনীতির 'মাশুল' দিচ্ছেন মির্জা ফখরুল?

অবশেষে জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিভিন্ন সংবাদমাধ্যমে দেখছি, তিনি এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেওয়া হাই কোর্টের জামিন আপিল বিভাগেও বহাল রয়েছে।

বিশ্বাস করতে কষ্ট হয়- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতার বিরুদ্ধে হয়েছে ৯২টি মামলা! ছয় দশকের জানা ও ধারণা থেকে মনে হয়, মানবিকতা তাঁর সবচেয়ে বড় চারিত্রিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যই তাঁকে সবার কাছে এতটা প্রিয় করে তোলে। আমার তো মনে হয়, সামাজিক বা রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য বা কাম্য নয়- এ রকম কোনো কাজ, এমনকি কথাও মানুষটির মধ্যে কেউ কখনও দেখেনি। রাজনৈতিক হয়রানির জন্যই যে এসব মামলা, তা সবারই জানা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন