বিএনপি-জামায়াতের ভোট পড়বে লাঙ্গলে: আশা মোস্তফার
বার্তা২৪
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২, ১৭:৪৯
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ গ্রহণ না করা বিএনপি ও জামায়াতে ইসলামীর সংখ্যাগরিষ্ট ভোট লাঙ্গল প্রতীকের পক্ষে থাকবে বলে আশা ব্যক্ত করেছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাব এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মোস্তাফিজার রহমান বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি এই ভোটে অংশগ্রহণ করছে না। আর জামায়াতে ইসলামীর প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে এসেছেন। শুধু বিএনপি-জামায়াত নয়, বিভিন্ন দলের ভোটাররা লাঙ্গল প্রতীকে ভোট দেবেন বলে দাবি করে জাতীয় পার্টির এই প্রার্থী বলেন, দলমত নির্বিশেষে সবার কাছে ভোট চেয়েছি। দলমত নির্বিশেষে একটা বিশাল পারসেন্টেন্স আমি পাব।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১০ মাস আগে
১ বছর, ১০ মাস আগে