পোল্যান্ডে ‘রুশ’ ক্ষেপণাস্ত্রের হানা, ন্যাটো এখন কী করবে?
ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে সবচেয়ে বড় যে ভয়টি বিশ্বকে তাড়া করে ফিরছে সেটি হলো, এমন কোনো ঘটনা ঘটবে কি না, যাতে যুদ্ধের গতিমুখ নাটকীয়ভাবে মোড় নেয়। এটি কোনো অমূলক ভয় নয়, বিশেষ করে যখন ক্রেমলিনের পক্ষ থেকে একের পর যুদ্ধোন্মাদনাকর বক্তব্য আসছে। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা এ সময়ে সংবাদমাধ্যমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। কিন্তু ন্যাটোর কোনো সদস্যরাষ্ট্রে হামলা হলে সেটাই বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার সবচেয়ে বড় কারণ হবে।
গত কয়েক মাসে ক্রেমলিনের প্রপাগান্ডাগুলো ন্যাটো যদি বিশ্লেষণ করে তাহলে কী দেখতে পাবে? ক্রেমলিনের প্রোপাগান্ডার মূল বিষয় হলো, পশ্চিমের সঙ্গে রাশিয়া একটি অস্তিত্বগত প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে। এখন ইউক্রেনের সীমান্তবর্তী পোল্যান্ডের গ্রামে বড় ধরনের বিস্ফোরণ ঘটল, তাতে দুজন নিহত হয়েছেন।
ইউক্রেনের সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে রাশিয়া যখন ব্যাপক ক্ষেপণাস্ত্র (১০০-এর মতো) হামলা চালাচ্ছিল, সে সময়েই পোল্যান্ডে এই বিস্ফোরণ ঘটেছে। প্রশ্ন হলো, যুদ্ধের নাটকীয় পরিবর্তনের ক্ষেত্রে এই বিস্ফোরণ কি তবে চূড়ান্ত মুহূর্ত হতে চলেছে?
এই মুহূর্তে যে ঘটনাপ্রবাহ, তাতে তেমনটা হবে বলে মনে হয় না। কিন্তু এ ঘটনা বড় সংকটের বৃত্ত তৈরি করল। আর বড় কোনো সংঘাত এড়াতে খুব সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন।