ক্ষমতা আরও পোক্ত করলেও অর্থনীতি নড়বড়ে করেছেন সি

প্রথম আলো টনি ওয়াকার প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২, ২০:১৫

দলের সদস্যদের সর্বসম্মত আস্থা অর্জন করে চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব ধরে রেখেছেন সি চিন পিং। চীনের সীমানার বাইরেও এ ঘটনার রাজনৈতিক তাৎপর্য অপরিসীম। এবারও সি চিন পিং বিনা চ্যালেঞ্জে এমন একটা দলের নেতৃত্বে এসেছেন যে দলটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি পরিচালনা করছে। একই সঙ্গে চীন তাদের সামরিক সক্ষমতার দ্রুত উন্নয়ন ঘটাচ্ছে।


৬৯ বছর বয়সী সি চিন পিং তাঁর পলিটব্যুরোর নির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের নিয়ে বিশ্বগণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থিত হয়েছিলেন। চীনের ক্ষমতাসীন দলটির নির্বাহী কমিটির সব সদস্যই সি চিনের অনুগত। ছয়জনের সবাইই তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। এই সম্মেলনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে সাংহাই পার্টি সেক্রেটারি লি কিয়াংয়ের নির্বাহী কমিটিতে আসা। প্রধানমন্ত্রী লি কেছিয়াংয়ের স্থলাভিষিক্ত হবেন লি কিয়াং। এবারের সম্মেলনে লি কেছিয়াংকে অবসরে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও