তিন কোটিরও বেশি সাউন্ডবার বিক্রি স্যামসাংয়ের

বণিক বার্তা প্রকাশিত: ২৭ জুলাই ২০২২, ০৭:২৫

এখন পর্যন্ত তিন কোটিরও বেশি সাউন্ডবার বিক্রি করেছে স্যামসাং। স্যামমোবাইলের প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালে যাত্রার পর এ পরিমাণ বিক্রি হয়েছে বিশ্বের বৃহত্তম এ সাউন্ডবার ব্র্যান্ডটি।


বিল্ট-ইন ডিভিডি প্লেয়ারসহ এইচটি এক্স৮১০ নামে ২০০৮ সালে প্রথম সাউন্ডবার এনেছিল স্যামসাং। ২০১৪ সালে বিশ্বের শীর্ষ সাউন্ডবার ব্র্যান্ড হিসেবে দাঁড়ায় দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। চলতি বছর শীর্ষস্থান ধরে রাখার মাধ্যমে একটানা নয় বছর শীর্ষ ব্র্যান্ডের খেতাব স্যামসাংয়ের।


বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ফিউচার সোর্সের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে সাউন্ডবার সেগমেন্টে স্যামসাংয়ের বাজার হিস্যা ছিল ১৯ দশমিক ৬ শতাংশ। চলতি বছরে বাজারে উন্মোচিত হওয়া নতুন সাউন্ডবারগুলোও ইতিবাচক রিভিউ পাচ্ছে। প্রযুক্তি প্রকাশনা টি৩ তে প্রকাশিত প্রতিবেদনে বেশ ভালো রিভিউ পেয়েছে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ সাউন্ডবার দ্য এইচডব্লিউ-কিউ৯৯০বি। এটি বিশ্বের প্রথম সাউন্ডবার, যাতে ১১.১.৪-চ্যানেল সেটআপ রয়েছে এবং টিভির সঙ্গে ওয়্যারলেস সংযোগে ডলবি এটমস সাউন্ড সুবিধা পাওয়া যাচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও