আর্ট বিশ্বকাপে বাংলাদেশ!
এমন যদি হয় আপনি ফুটবল বিশ্বকাপ দেখতে গিয়েছেন দেশের বাইরে একটা জমকালো স্টেডিয়ামে। ব্রাজিল অথবা আর্জেন্টিনার খেলা দেখতে আর গিয়ে আবিষ্কার করলেন, বিপক্ষ দল হিসেবে খেলছে বাংলাদেশ। আপনার অনুভূতি কেমন হবে?
ঠিক একইরকম অনুভূতি আমার হয়েছে এবার জার্মানির ক্যাসেল শহরে ডকুমেন্টা'১৫ এ গিয়ে। এবার ডকুমেন্টার প্রধান ভেন্যুর একটি খুব গুরুত্বপূর্ণ প্রদর্শনী 'ডকুমেন্টা হালে' বাংলাদেশের বৃত্ত আর্টস ট্রাস্টের কাজ প্রদর্শিত হচ্ছে।
তার আগে ছোট করে একটু বলতে চাচ্ছি, ডকুমেন্টা আসলে কী?
শিল্প প্রদর্শনীতে যতগুলো বড় বড় নামকরা প্রদর্শনী পৃথিবীতে আছে (যেমন- ইতালির ভেনিস শহরে ভেনিস বিয়ানন্যালে) তার মধ্যে অন্যতম হচ্ছে ডকুমেন্টা। ডকুমেন্টা সমসাময়িক বা কনটেম্পোরারি আর্ট নিয়ে কাজ করে। যেখানে মূলত বৈশ্বিক প্রভাব, সংস্কৃতির বৈচিত্র্য ও প্রযুক্তির উন্নয়ন দিয়ে বিভিন্ন চিন্তা প্রকাশ করা হয়।
১৯৫৫ সালে আর্টের শিক্ষক ও ডিজাইনার আর্নল্ড বোঁদে ডকুমেন্টার প্রচলন করেন। একে ১০০ দিনের মিউজিয়ামও বলা হয়ে থাকে। কেননা, এই প্রদর্শনী ১০০ দিন ধরে চলে। জার্মানির ক্যাসেল শহরে প্রতি ৫ বছর পর পর এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আর এ জন্যই ডকুমেন্টাকে বলেছি আর্টের বিশ্বকাপ।
- ট্যাগ:
- মতামত
- ফুটবল ম্যাচ
- ফুটবল বিশ্বকাপ