কুমিল্লায় ইজ্জতের নির্বাচন

বাংলা ট্রিবিউন রেজোয়ান হক প্রকাশিত: ১৪ জুন ২০২২, ২০:০৪

কুমিল্লায় যে নির্বাচন হতে যাচ্ছে তা নিয়ে ইজ্জতের প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের অভিযোগে দলের স্থানীয় এমপি বাহাউদ্দিন বাহারকে নির্বাচন পর্যন্ত এলাকার বাইরে থাকার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। তিনি তা অমান্য করে এলাকাতেই রয়েছেন। ভোটের দুদিন আগে গত সোমবার দুই নির্বাচন কমিশনার সেখানে গেলে সাংবাদিকরা প্রশ্ন করেন— এতে কমিশনের ইজ্জত গেলো কিনা। জবাবে কমিশনাররা বলেন— ‘আইনপ্রণেতা হয়েও আইনভঙ্গ করায় এমপি সাহেবেরই ইজ্জত গেছে।’


এমপি সাহেবের কথায় অবশ্য মনে হয় না তার ইজ্জতহানি হয়েছে। তিনি দাবি করেছেন, ভোটে কারও পক্ষে কাজ করছেন না এবং সংসদ সদস্য হিসেবে এলাকায় তার আরও কাজ আছে। এই যুক্তি দেখিয়ে কমিশনের চিঠি অগ্রাহ্য করে তিনি বরং নিজের ইজ্জত রক্ষা করেছেন বলেই মনে করছেন।



জনাব বাহার নির্বাচন কমিশনের সঙ্গে টক্কর দেওয়ার এই সাহস দেখাতে পেরেছেন সরকারি দলের এমপি হওয়ার সুবাদে। সে হিসেবে মনে করি ইজ্জতের প্রশ্নটি ব্যক্তি এমপি সাহেবের নয়— নির্বাচন কমিশন ও সরকারের। যা ঘটেছে তাতে দুই পক্ষেরই ইজ্জত গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও