You have reached your daily news limit

Please log in to continue


বাইডেনকে মোহাম্মদ বিন সালমানের দ্বারস্থ হতেই হচ্ছে

রাজনৈতিক আলাপচারিতায় ‘রিয়ালপলিটিক’ (Realpolitik) শব্দটি এখন বেশুমার ব্যবহৃত হচ্ছে। অভিধান ‘রিয়ালপলিটিক’কে ‘নীতি-আদর্শের বদলে ক্ষমতার ভিত্তিতে অনুসৃত নীতি’ হিসেবে সংজ্ঞায়িত করে থাকে। সৌদি আরবে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন সাক্ষাৎপর্বে আমরা ‘রিয়ালপলিটিক’-এর একটি বাস্তব সংস্করণ দেখতে যাচ্ছি।

এ মাসের শেষে ইসরায়েলে যাত্রাবিরতি করে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে সাক্ষাৎ করার পর বাইডেন রিয়াদে যাবেন। সৌদি আরবে অবস্থান করার সময় গালফ কো-অপারেশন কাউন্সিলের এ বছরের আয়োজক দেশ এবং সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতারের মতো বন্ধুপ্রতিম আরব দেশগুলোর নেতাদের সঙ্গে তিনি দেখা করবেন। তবে এ সবকিছুকে ছাপিয়ে মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে জো বাইডেনের করমর্দনের দৃশ্য সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। সৌদি রাজপরিবারের সমালোচকদের কাছে সেটি একটি ভীতিজাগানিয়া মুহূর্ত হিসেবে ধরা দেবে। তাঁরা বিশ্বাস করেন এবং খোলাখুলিভাবে বলতে গেলে, আমি নিজেও বিশ্বাস করি, মোহাম্মদ বিন সালমানের হাতে রক্ত লেগে আছে। কারণ, সিআইএ নিশ্চিত করে বলেছে, তাঁর নির্দেশেই ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন