৪ দিনে ১০০ কোটির ক্লাবে মহেশ বাবুর সিনেমা

এনটিভি ভারত প্রকাশিত: ১৬ মে ২০২২, ১৫:২০

মুক্তির চার দিনে শতকোটির ক্লাবে প্রবেশ করেছে তেলেগু সুপারস্টার মহেশ বাবুর সিনেমা ‘সরকারু ভারি পাটা’। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে সংগ্রহ কমলেও সপ্তাহান্তে শতকোটির মাইলফলক স্পর্শ করেছে।


চার দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ‘সরকারু ভারি পাটা’র সংগ্রহ ১৩৩.৮০ কোটি রুপি (গ্রস)। এর আগে তেলেগু ভাষার অন্যতম বৃহত্তম দৈনিক সাক্ষী পোস্ট দাবি করেছিল, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘সরকারু ভারি পাটা’ সংগ্রহ করে ৭৫ কোটি রুপি (গ্রস), যা ওই অঞ্চলের সিনেমার জন্য রেকর্ড সর্বোচ্চ সংগ্রহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত