ইউক্রেন যুদ্ধ: সিরিয়াতে ইরানের কাছে প্রভাব হারানোর ঝুঁকিতে রাশিয়া

প্রথম আলো নিকোলা মিকোভিচ প্রকাশিত: ০৮ মে ২০২২, ০৮:৪৩

ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ায় মস্কো গুরুতর ভূরাজনৈতিক সংকটের মুখোমুখি হতে চলেছে। ইউরোপের সবচেয়ে গরিব রাষ্ট্র ইউক্রেনকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে ক্রেমলিন। ফলে নিজেদের প্রভাববলয়ে থাকা রাষ্ট্রগুলোর সঙ্গে ঐতিহ্যগত মৈত্রী রক্ষা করতে পারবে কি না, সেই কঠিন প্রশ্নটি রাশিয়ার সামনে দেখা দিয়েছে।


বিশেষ করে সিরিয়ার ক্ষেত্রে এই প্রশ্নটি সত্য। সোভিয়েত আমল থেকেই সিরিয়া মস্কোর কৌশলগত ছাতার তলায় রয়েছে। তুরস্ক সম্প্রতি সিরিয়াগামী রাশিয়ার বিমানের জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। ইউক্রেনে যুদ্ধের কারণে মস্কোর ওপর চাপ সৃষ্টি করতেই এ সিদ্ধান্ত। কিন্তু এ সিদ্ধান্তে সিরিয়ায় রুশ সামরিক সক্ষমতার ওপর প্রভাব পড়বে। দেশটিতে ৬৩ হাজার রুশ সেনা নিয়োজিত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও