ইউক্রেনে ৩ সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত: জাতিসংঘ
ইউক্রেনে চালানো রাশিয়ার সামরিক অভিযানে এখন পর্যন্ত তিন হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (ওএইচসিএইচআর) বলেছে, গত ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেনে চালানো রাশিয়ান সামরিক অভিযানে এখন পর্যন্ত তিন হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার কাতারভিত্তিক আল-জাজিরা এই খবর প্রকাশ করেছে।