গত বছরের ৬ জানুয়ারি বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সমর্থকদের উদ্দেশ্যে একটি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন। তিনি জো বাইডেনের বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ এনেছিলেন। তিনি তাঁর ভক্তদের ক্যাপিটল ভবনে আক্রমণ করতে এবং ‘নরকের মতো লড়াই’ করতে বলেছিলেন। এমনকি কংগ্রেসকে নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে শপথ পড়ানো থেকে বিরত থাকতে বলেছিলেন।
এতে কোনো সন্দেহ নেই, ট্রাম্পের সেই বক্তৃতা তাঁর দেশে বিদ্বেষ ছড়াতে ইন্ধন জুগিয়েছিল।