You have reached your daily news limit

Please log in to continue


এ যুদ্ধের সঙ্গে যেখানে মিল বাংলাদেশের

আগেই বলা হয়েছে ইউক্রেনের বর্তমান পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের ইতিহাসের বেশ কিছু মিল রয়েছে। এভাবে শুনতে একটু বাড়াবাড়ি মনে হতে পারে। কিন্তু ইতিহাসের দিকে তাকালে মিলগুলো কিন্তু ভাবতে বাধ্য করবে। 

এখানে স্মরণ করিয়ে দিতে চাই যে,১৯৪৭ সালে পূর্ববাংলার ভোটেই পাকিস্তান সৃষ্টি হয়েছিল। আর বছর না পেরোতেই বাঙালি শুনেছিল, ‘উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। এর পরেরটুকু ইতিহাস। বাঙালির যদি অধিকার থাকে, ইউক্রেনের রুশদের কেন অধিকার থাকবে না রুশ ভাষাকে (যেটা প্রায় ৯০ শতাংশ ইউক্রেনবাসী সাবলীলভাবে বলতে পারে) দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দাবি করার? উত্তরে তারা পেল বুলেট। আট বছর চলল সেই যুদ্ধ। দনবাস জ্বলল তুষের আগুনের মতো ধীরে ধীরে; আন্তর্জাতিক বিশেষ করে পশ্চিমা বিশ্বের চোখের আড়ালে। আর এ জন্যই বললাম, আমাদের ইতিহাসের সঙ্গে এদের সামঞ্জস্যের কথা। আসলে সেটা শুধু দনবাসের সাথে নয়, সমস্ত ইউক্রেনের সঙ্গেই মিলে যায়। কেমন করে? আসুন সে জন্য ফিরে যাই একাত্তরে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন