এখনো মুস্তাফিজকে নিয়ে ভাবছে বিসিবি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ২০:২৩
শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দেন, দলের প্রয়োজনে টেস্ট খেলতে হবে মুস্তাফিজুর রহমানকে। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে ফিরিয়ে আনা হতে পারে তাকে। তবে টেস্ট খেলতে না চাওয়া মুস্তাফিজের ব্যাপারে এখনই হার্ডলাইনে যাচ্ছে না বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্টের প্রথম ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজকে। তবে কাটার মাস্টারকে নিয়ে ভাবনা বন্ধ হচ্ছে না।
লঙ্কানদের সঙ্গে দুই ম্যাচ টেস্টের প্রথম ম্যাচটি হবে চট্টগ্রামে। দ্বিতীয় ম্যাচটি ঢাকায়। চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে না থাকলেও দলের প্রয়োজনে ঢাকা টেস্টে ফেরানো হতে পারে মুস্তাফিজকে, আজ (রোববার) মিরপুরে সংবাদমাধ্যমকে এমনই ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নানু।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৩ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৪ মাস আগে
২ বছর, ৫ মাস আগে
২ বছর, ১ মাস আগে
২ বছর, ২ মাস আগে
২ বছর, ২ মাস আগে
২ বছর, ২ মাস আগে
২ বছর, ২ মাস আগে