‘শোকজ নোটিসের’ জবাব দিলেন শওকত মাহমুদ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাঠানো কারণ দর্শানোর নোটিসের জবাব দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
শওকত মাহমুদের ব্যক্তিগত সহকারী আবদুল মোমিন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “স্যারকে দল থেকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছিল, তার জবাব বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের হাতে পৌঁছিয়ে দিয়েছি।”
শওকত মাহমুদ এক পৃষ্ঠায় তার বক্তব্য উপস্থাপন করেছেন।
গত ৬ এপ্রিল দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয় এবং পাঁচ দিনের মধ্যে তার জবাব দিতে বলা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১০ মাস আগে
১ বছর, ১০ মাস আগে