You have reached your daily news limit

Please log in to continue


আঁচিল না ত্বকের ক্যানসার বুঝবেন যেভাবে

অনেকের শরীরেই ছোট-বড় লাল বা কালো রঙের আঁচিল দেখা দেয়। বয়সের সঙ্গে সঙ্গে আঁচিলও যেন বাড়তে থাকে। বিষয়টিকে কেউ তেমন গুরুত্ব দেন না। তবে এই আঁচিলই মারাত্মক সমস্যার কারণ হতে পারে। অধিকাংশ আঁচিলের দৈর্ঘ্য হয় এক থেকে পাঁচ মিলিমিটারের মধ্যে।

তবে কিছু ক্ষেত্রে এগুলো পাঁচ সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। আঁচিল হলো ত্বকেরই ক্ষুদ্রাকার বর্ধিত অংশ। বিজ্ঞানের ভাষায় একে অ্যাক্রোকর্ডন বলে। অধিকাংশ আঁচিলের দৈর্ঘ্য হয় এক থেকে পাঁচ মিলিমিটার। তবে কিছু ক্ষেত্রে এগুলো পাঁচ সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যায়। যদিও সব ধরনের আঁচিল ক্যানসারের লক্ষণ নয়।

চিকিৎসকদের মতে, প্রায় ৫০ শতাংশ মানুষের জীবনের কোনো না কোনো সময়ে দেহে একটি হলেও আঁচিল দেখা দেয়। তবে আঁচিল কেন হয়? ত্বকের একেবারে বাইরের স্তরে কিছু কোষ বেড়ে যাওয়ার ফলেই দেখা দেয় আঁচিল। ত্বকের দুটি স্তর পরস্পর ঘঁষা খেলেও অনেক সময় আঁচিল তৈরি হতে পারে।

এ কারণেই বগল, চোখের পাতা, কুচকি কিংবা ঘাড়ে এই ধরনের পিণ্ড দেখা দেয়। সাধারণত বয়স বাড়ার সঙ্গে আঁচিল তৈরি হওয়ার ঝুঁকি আরও বাড়ে। এমনকি ডায়াবেটিস কিংবা স্থূলতাও আঁচিল হওয়ার কারণ হতে পারে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন