You have reached your daily news limit

Please log in to continue


নিত্যপণ্যের দাম আর না বাড়ালে হয় না

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশাহারা দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত। চাল, ডাল, তেল, মাছ, মাংসসহ সব নিত্যপণ্যের দাম প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে লাফিয়ে লাফিয়ে। বাজার তদারকি ও মনিটরিংয়ের অভাবেই অসাধু ব্যবসায়ীরা পণ্যমূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি করছে- এমন অভিযোগ ভোক্তাদের। অন্যদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও পানির দামও বৃদ্ধির প্রক্রিয়া চলছে। এ অবস্থায় এসব সেবাপণ্যের দাম বৃদ্ধি করলে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তদের আরও বিপদের দিকে ঠেলে দেওয়া হবে মর্মে আশঙ্কা সংশ্লিষ্টদের।

খোঁজ নিয়ে জানা গেছে, গত এক যুগে দেশের বাজারে চালের দাম তো বাড়ছেই। একই সঙ্গে কয়েকগুণ মূল্য বেড়েছে প্রায় সব নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যেরও। এ অবস্থায় মানুষের আয় ও ব্যয়ের সমন্বয় হচ্ছে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মধ্যবিত্ত সংকটে পড়েছে। আবার এরই মধ্যে গ্যাস, বিদ্যুৎ, পানি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রস্তাবিত সিদ্ধান্ত কার্যকর হলে মানুষের জীবনযাত্রার ব্যয় কয়েকগুণ বৃদ্ধি পাবে। একইভাবে রাজধানীতে বাসাভাড়া বৃদ্ধি পাবে- এমন আশঙ্কা নগরবাসীর। এ নিয়ে একাধিক মন্ত্রী স্বীকার করেছেন, নিয়ন্ত্রণহীন বাজারদরে দারুণ কষ্টে আছে মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন