You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেন সংকট ও এর সম্ভাব্য প্রভাব

ইউক্রেনের বর্তমান সংকটের শিকড় অনেক গভীরে এবং তা অবশ্যই ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ও মধ্য ইউরোপের বেশির ভাগ দেশের দৃষ্টিভঙ্গি হলো, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্য ইউরোপে তার কৌশলগত অবস্থানের জন্য ইউক্রেনকে সোভিয়েত ইউনিয়নের পুনর্গঠন প্রচেষ্টার প্রধান কৌশল হিসাবে বেছে নিয়েছেন।

বাল্টিক রাষ্ট্রগুলোর ওপর বিশেষ প্রভাব বিস্তার, শক্তি এবং রাজনৈতিক ক্ষেত্রে রাশিয়ার কৌশল ও পরিকল্পনার অংশ হলো ইউক্রেনের ওপর প্রভাব বিস্তার করা। পুতিন ইউরোপের দিক থেকে হুমকির পরিপ্রেক্ষিতে রাশিয়ার নিরাপত্তার নিশ্চয়তা চাইছিলেন। কারণ গত দুই দশকে যুক্তরাষ্ট্র ও তার বেশির ভাগ ন্যাটো মিত্র ইউরোপে রাশিয়ার প্রভাব খর্ব করার চেষ্টা করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন