মহান আল্লাহ তাআলার মর্যাদা সম্পন্ন নাম হলো- ‘ইসমে আজম’। এ ‘ইসমে আজম’র আমলের মাধ্যমে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাআলা তা কবুল করেন। এ মর্যাদাপূর্ণ নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। কিন্তু আল্লাহ তাআলার মহান নাম ‘ইসমে আজম’ কোনটি? ইসমে আজম সম্পর্কে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলেছেন?
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে একাধিক আয়াত ও মাছনুন দোয়ায় ‘ইসমে আজম’ আছে বলে ঘোষণা দিয়েছেন। যেগুলোর আমল করে এবং পড়ে মহান আল্লাহর কাছে কোনো চাওয়া-পাওয়ার কথা জানালে তিনি বান্দাকে তা দান করেন। এ ইসমে আজম সম্পর্কে কী বলেছেন নবিজী?