You have reached your daily news limit

Please log in to continue


জয়পুরহাটে বৃষ্টিতে নষ্ট হলো সাড়ে চার কোটি কাঁচা ইট

অসময়ের বৃষ্টিতে জয়পুরহাটে অন্তত সাড়ে চার কোটি কাঁচ ইট নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার ভোর থেকে গতকাল দুপুর পর্যন্ত বৃষ্টিতে জেলার ৪৫টি ভাটায় এসব কাঁচা ইট গলে ও পানি জমে নষ্ট হয়ে গেছে। ফলে সরকারি উন্নয়নমূলক কাজে ও বাসাবাড়ী নির্মাণে এবার ইট সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। জেলার বিভিন্ন ভাটা ঘুরে বিপুলসংখ্যক কাঁচা ইট নষ্ট হতে দেখা গেছে।

জেলা ইটভাটা মালিক সমিতির সহ-সভাপতি ও উজ্জ্বল ব্রিকসের মালিক আবু রায়হান প্রধান উজ্জ্বল দাবি করেন, সব ভাটা মিলে ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। এ ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। কাঁচা ইট গলে নষ্ট হওয়ার পাশাপাশি ভারি বর্ষণে অধিকাংশ ভাটার আগুন নিভে যাওয়ায় সহজে তা চালু করা সম্ভব হবে না অনেক মালিকের পক্ষে। তিনি আরো জানান, এবার ঘন কুয়াশার কারণে ইট শুকাতে না পারায় জামস্টক দেয়া যায়নি। এর আগে আরো দুবার বৃষ্টি হওয়ায় ভাটামালিকদের অপূরণীয় ক্ষতির মুখে পড়তে হয়েছে। কাঁচা ইটের অভাবে ভাটার আগুন বন্ধ হয়ে উৎপাদন কার্যক্রম ব্যাহত হবে। এছাড়া এ সময়ের মধ্যে আরো ছয় কোটি নতুন ইট উৎপাদন কার্যক্রমও ব্যাহত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন