You have reached your daily news limit

Please log in to continue


জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি দিশেহারা সাধারণ মানুষ

দেশের একটি বিশাল অংশই সাধারণ মানুষ। আর এ সাধারণ মানুষই বর্তমানে রীতিমতো হিমশিম খাচ্ছে। খুব সহজ করেই বলা যায়, যে যেভাবে পারছেÑ তেমন করে সাধারণ মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে। ফলে একশ্রেণির মানুষ আঙুল ফুলে কলাগাছ হচ্ছে অর্থাৎ আর্থিকভাবে চরম শিখরে অবস্থান করছে। অন্যদিকে সাধারণ মানুষ মাথায় হাত দিয়ে ভাগ্যকে দোষারোপ করছে।

করোনা মহামারীর ভয়াবহ ছোবলে অনেকেই পথে বসেছেন, নিঃস্ব হয়েছেন, চাকরি হারিয়ে বেকার জীবনযাপন করছেন। দুইবেলা পেটপুরে খাওয়ার পয়সাও অনেকের জুটছে না। অনেকে তার একমাত্র উপার্জনক্ষম প্রিয় মানুষকেও হারিয়েছে। সাধারণ মানুষের জীবন আজ বিপন্ন-বিপর্যস্ত। ওলট-পালট করে দিয়েছে তাদের সহজভাবে বেঁচে থাকার স্বপ্ন। মহামারীর এ পরিস্থিতিতে আবার নতুন করে উদিত হচ্ছে নানা সমস্যা, বাড়ছে দুর্ভোগ-ভোগান্তি আর বাড়তি চাপের বোঝা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন