You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেন সংকট: সব পক্ষকে শান্ত থাকার আহ্বান চীনের

ইউক্রেন ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন চীনা। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার (২৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে ফোনে বলেছেন, বেইজিং ইউক্রেন ইস্যুতে জড়িত সকল পক্ষকে শান্ত দেখতে চায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা ইউক্রেন ইস্যুতে সব পক্ষকে শান্ত থাকতে এবং উত্তেজনা ছড়ায় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছি।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ন্যাটোর সম্প্রসারণে রাশিয়ার আপত্তির বিষয়ে ব্লিঙ্কেনকে বলেছি যে সামরিক ব্লকগুলিকে শক্তিশালী বা সম্প্রসারণ করে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা যায় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন