একটি দৃশ্যের জন্য বিধ্বস্ত এক ডজন গাড়ি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২২, ১৬:০১
বলিউড কিংবা হলিউড; সবখানেই ব্লকবাস্টার সিনেমাগুলোতে দেখা যায় ঝুঁকিপূর্ণ অনেক দৃশ্য। এসব দৃশ্যে গ্রাফিক্স অথবা সিজিআিইয়ের ব্যবহার করা হয়। বিশেষ করে অ্যাকশন ও ধ্বংসজজ্ঞের দৃশ্যগুলোতে সিজিআই ব্যবহার বেশি দেখা যায়। এসব দৃশ্যে খরচ হয় আকাশ ছোঁয়া। অনেক সময় একটি দৃশ্যের জন্যই শত কোটি টাকা ব্যয় হয়ে যায়।
যেমনটা হয়েছে ‘শ্যাং-চি এন্ড দ্য লিজেন্ড অব দ্য টেন রিংস’ সিনেমায়। এটি গত বছরে মুক্তি পায়। বেশ আলোড়ন ফেলেছে ছবিটি বিশ্বব্যাপী।
মার্শাল-আর্টসহ চোখ ধাঁধানো নানা রকম অ্যাকশনে ভরপুর একটি সিনেমা। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সিমু লিউ, আওকওয়াফিনা।
এ সিনেমাতে একটি দৃশ্য ছিল যেখানে গাড়ি ধ্বংস দেখানো হয়েছে। যদিও এতে সিজিআই ব্যবহার করা হয়েছে তবুও এক ডজনেরও বেশি স্পোর্টস কার ধ্বংস করা হয়েছে দৃশ্যটি বাস্তবসম্মত করতে।
- ট্যাগ:
- বিনোদন
- ধ্বংস
- স্পোর্টস কার