শিক্ষার প্রয়োজনীয়তা বনাম শিক্ষার্থীর ঝুঁকি
শুরু করা যাক শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক একটি বক্তব্য ধরে। তিনি সাংবাদিকদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হওয়ার কথা বলেছেন। আমি মনে করি, চলমান পরিস্থিতির আলোকে এটি অযৌক্তিক সিদ্ধান্ত নয়। আমরা দেখেছি, এ বছর এরই মধ্যে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষা যেমন সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে, তেমনি এসএসসি ও এইচএসসির পাবলিক পরীক্ষাও সেভাবে সম্পন্ন হয়েছে। করোনা-দুর্যোগের কারণে সরকার সংশ্নিষ্টদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করতেই এ ব্যবস্থা গ্রহণ করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যারা এসএসসি ও এইচএসসি সংক্ষিপ্ত সিলেবাসে দিয়ে উত্তীর্ণ হয়েছে, তাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কেমন হবে। বস্তুত শিক্ষামন্ত্রী সেটাই খোলাসা করেছেন। মনে রাখতে হবে, এ ব্যবস্থাটি স্থায়ী নয়; সংকটকালের জন্য।
- ট্যাগ:
- মতামত
- বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা