সিরাজগঞ্জকে বিএনপির শক্ত ঘাঁটি বলে দাবি করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, প্রশাসন এবং আওয়ামী লীগের পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ৩০ ডিসেম্বর সিরাজগঞ্জে তাণ্ডব ঘটে গেলো। সেখানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে আমাদের কর্মসূচি সম্পন্ন করার সুযোগ দিয়েছে।