ওমিক্রনে অমানিশা

বার্তা২৪ সৈয়দ ইফতেখার প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ২০:৪৬

ইসরাইল এক আজব অঞ্চল। দেশ বলবো না একে। কারণ তারা আগ্রাসী ও দখলদার। যে অন্য হিসেব। তবে যে জন্যে এই এলাকাটির নাম মুখে আনলাম সেটি হলো, তারা নাকি চতুর্থ ডোজ দেওয়া শুরু করছে। করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় সেখানকার কর্তৃপক্ষ টিকার চার নম্বর ডোজটি দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। সুতরাং তারাই বিশ্বে প্রথম দেশ যারা কোভিডের টিকার তৃতীয় ডোজের পর আরও এক ডোজ দিচ্ছে। ওমিক্রন ঠেকাতে এ প্রস্তুতি তাদের। এটা একটু বেশি বেশি মনে হচ্ছে আমার কাছে। তৃতীয় ডোজ দেওয়ার পর চতুর্থ নিয়ে মাথা ঘামানোর কিছু ছিল বলে মনে করি না। কারণ বিশ্বের অধিকাংশ দেশে যেখানে এক ডোজই দেওয়া সম্ভব হয়নি সেখানে দখলদারদের এমন কাজ রীতিমতো নিন্দার বটে। তাদের উচিত ছিল অন্য দেশগুলোকে সহযোগিতা করা। ভ্যাকসিনের সুষ্ঠু বণ্টনে অংশীদার হওয়া। তারা সেটি না করে স্বার্থপরের মতো কাজ করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও