কোথায় আছেন মুরাদ হাসান!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর পর এ নিয়ে সারাদেশে ব্যাপক সমালোচনার মধ্যেই গতকাল সোমবার চট্টগ্রামে চলে যান তিনি। এর একদিন পরই মঙ্গলবার (৭ ডিসেম্বর) পদত্যাগপত্র জমা দেওয়ার আগ মুহূর্তে চট্টগ্রাম থেকে গোপনে ফেরেন ঢাকায়।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর চট্টগ্রাম পৌঁছে পাঁচতারকা হোটেল রেডিসনে ওঠেন ডা. মুরাদ। সেখানে ডাবল বেডের বিলাসী কক্ষে দিন কাটিয়ে রাতেই সেখান থেকে চেকআউট করেন। মঙ্গলবার সকালে গোপনে ঢাকায় ফিরে চলে যান ধানমন্ডিতে নিজ বাসায়। বর্তমানে তিনি ধানমন্ডির বাসায়ই অবস্থান করছেন।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১০ মাস আগে
১ বছর, ১০ মাস আগে