You have reached your daily news limit

Please log in to continue


ভিকি-ক্যাটরিনার বিয়েতে ফোন নিষিদ্ধ? বলি অভিনেতা জানিয়ে দিলেন, বিয়ে খেতে যাবেন না

চলতি মাসের ৬ থেকে ১১ ডিসেম্বর। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদ সেজে উঠেছে ইতিমধ্যেই। সে শহরের ৪৫টি হোটেল বুক করা হয়েছে। নৃত্য পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। অতিথি তালিকা নিয়ে কাজ শুরু হয়েছে। প্রতি দিন নতুন নতুন তথ্য প্রকাশ পাচ্ছে। ক্যাটরিনা কইফ এবং ভিকি কৌশলের বিয়ে যেন উৎসব! কিন্তু এই উৎসবে নেই কোনও ক্যামেরা, নেই সাংবাদিকও। যেটুকু খবর পাওয়া যাচ্ছে, সবই বলিপাড়ার সূত্রে। এ বার তারকা যুগলের বিয়ের খবরে কি সিলমোহর দিলেন বর্ষীয়ান অভিনেতা গজরাজ রাও? কী লিখেছেন গজরাজ?

বুধবার ‘বধাই হো’-অভিনেতা ইনস্টাগ্রামে ‘ভিক্যাট’ (ভিকি এবং ক্যাটরিনাকে যে নামে ডাক হয়)-এর একটি খবর পোস্ট করেছেন। যেখানে যুগলের একটি ছবির উপরে লেখা, ‘বিয়ের সময়ে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ।’ গজরাজ রাও তার উপরে লিখেছেন, ‘নিজস্বী তুলতে দেবে না? তা হলে আমি যাব না।’ নীচে আবার ভিকির নাম উল্লেখ করা রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন