আত্মবিনাশী তৎপরতা বন্ধ হোক
একদিকে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-টুয়েন্টি সিক্স চলছিল, যাতে অংশ নেন অন্য সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যদিকে দেশে একের পর এক মরতে থাকে হাতি। কাটা হয় গাছও। যার রেশ এখনও চলমান। নভেম্বর মাসে দেশের বিভিন্ন জেলায় বন্য হাতির অপমৃত্যু হয়েছে বেশ কিছু। আর গাছ কাটার সংখ্যটা অগণিত। যা রীতিমতো ভাবিয়ে তুলেছে। বন, প্রকৃতি, জলবায়ু রক্ষার জন্য যখন সারা বিশ্বের নেতারা পথ খুঁজছেন তখন বাংলাদেশ ও এখানকার মানুষজন হাঁটছে উল্টো পথে! অথচ এই বাংলাদেশই কিনা জলবায়ু পরিবর্তনের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে প্রথম সারিতে!