আবার হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ শনিবার বেলা তিনটায় গুলশানের বাসভবন থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান।
৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। গত ১২ অক্টোবর তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, তিনি কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর সেরে গেলেও শারীরিক দুর্বলতাসহ স্বাস্থ্যগত নানা জটিলতা দেখা দেওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১১ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
সমকাল
| এভারকেয়ার হসপিটাল ঢাকা
১ বছর, ১১ মাস আগে
বিডি নিউজ ২৪
| এভারকেয়ার হসপিটাল ঢাকা
২ বছর, ১ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
১ বছর, ১১ মাস আগে