You have reached your daily news limit

Please log in to continue


বাদশাহ ও মন্ত্রীর শ্রীমান এবং বিপ্রতীপ বিজেপি

এ মাসের ঠিক জন্মলগ্নে দুই বিশিষ্ট এবং সর্বজনবিদিত ব্যক্তিত্বের পুত্রের কর্মকাণ্ড নিয়ে গোটা ভারত উত্তাল। একটি ঘটনা এক বর্ণাঢ্য সন্ধ্যেবেলার। দুরন্ত আরব সাগরের বক্ষতটে। ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, দেশের সব অধিবাসীর আয়ত্তের বাইরে, আমোদ ও আভিজাত্যের স্রোতে বহতা, আয়েশের উচ্ছ্বাস আছড়ে পড়া এক প্রমোদতরীতে।

কোলাহল ও কল্লোলিনী মুম্বাই থেকে গোয়াগামী সেই জলশকট থেকে, বলিউডের বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান এবং অন্যদের মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করলেন সমীর ওয়াংখেড়ে নামে ভারতের মাদকনাশক কেন্দ্রীয় সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর এক আধিকারিক। এ আধিকারিকের পত্নী এক মারাঠি অভিনেত্রী। গোটা অভিযানটি মজবুত টান টান উত্তেজনার এক সবল চিত্রনাট্যকেও হার মানায়। এনসিবির সিজারস লিস্টে ছিল ১৩ গ্রামের মতো কোকেইন, ২১ গ্রামের মতো চরস এবং অন্যান্য মাদকদ্রব্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন