You have reached your daily news limit

Please log in to continue


অস্ট্রেলিয়ায় কবে ফিরবেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা

উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া অনেক দিন ধরেই জনপ্রিয় দেশ। শিক্ষা খাতের যেকোনো জনপ্রিয়তার তালিকাতেই রয়েছে অস্ট্রেলিয়ার নাম। তবে চলতি অতিমারির সংকটকালে যেসব খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অন্যতম অস্ট্রেলিয়ার এই উচ্চশিক্ষাঙ্গনও। আর এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়ার এই উচ্চশিক্ষাঙ্গনে পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। সীমান্ত বন্ধ থাকায় তাদের একটা বড় অংশই নিজ নিজ দেশে ফিরে গিয়ে আর অস্ট্রেলিয়ায় ফেরত আসতে পারেনি। আবার অনলাইন শিক্ষার কারণে যারা অস্ট্রেলিয়ায় অবস্থান করছে, তাদেরও একটা সিংহভাগ নৈমিত্তিক শিক্ষাজীবনে পিছিয়ে পড়ছে। কেননা, অনলাইন শিক্ষা এখনো মুখরিত ক্যাম্পাসের পড়াশোনার বিকল্প হয়ে ওঠেনি তাদের কাছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন