অতিমারির এই মরণ থাবায় নতুন করে যোগ হয়েছে ডেঙ্গু। এ যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। বৈশ্বিক মহামারির এই বিপর্যয়ে পৃথিবী কোভিড-১৯-এর ভয়াবহতা সামলাতেই পর্যুদস্ত যখন, বাংলাদেশকে একসঙ্গে দুটি জীবননাশী মহারোগকে সামলাতে হচ্ছে ঠিক তখনই। জুলাই মাসে করোনা ভাইরাসে মৃত্যু ও সংক্রমণের ক্ষেত্রে প্রতিদিনই প্রতিদিনের রেকর্ড ভেঙেছিল। তার মাঝেই মারাত্মক রূপ নিতে শুরু করেছিল ডেঙ্গু জ্বর। অনেক রোগী একই সঙ্গে ডেঙ্গু ও কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন। আমাদের দেশে জুন থেকে সেপ্টেম্বর ডেঙ্গু জ্বর ব্যাপক হারে ছড়িয়ে পড়ার সময়। প্রতি বছরের মতো এবারেও ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকে হাসপাতালগুলোতে। গড়ে প্রায় ২০০ জনের মতো ডেঙ্গু রোগী রোজই ভর্তি হচ্ছে হাসপাতালগুলোতে। ২০২০ সালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪০৫, আর এ বছর শুধু জুলাই মাসেই এই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৮৬। জুন মাসের তুলনায় জুলাই মাসে রোগীর সংখ্যা, বেড়ে তিন গুণ হয়েছে। মূলত ঢাকাতেই এর প্রকোপ সবচেয়ে বেশি, যার প্রয়োজন মেটাতে ঢাকার চারটি হাসপাতালকে ডেঙ্গু হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৬ হাজার ৯৪৪ জন। শুধু জুলাইতে এই মৃত্যুর সংখ্যা ৬ হাজার ১২৮ জন। জুলাইয়ের শেষ দিকে করোনা পরিস্থিতি নিয়ে কিছুটা স্বস্তির মুখ দেখলেও বিরাজমান ডেঙ্গু পরিস্থিতি নতুন এক সংকটের মুখোমুখি করেছে বাংলাদেশকে।
You have reached your daily news limit
Please log in to continue
অতিমারির তীব্র থাবায় ডেঙ্গুর মরণকামড়
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন