অবিশ্বাসের তালা ও অঙ্গার হওয়া মরদেহ

জাগো নিউজ ২৪ রূপগঞ্জ ড. মো. ফখরুল ইসলাম প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ১৪:৫৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ আগুন লাগে ৯ জুলাই বিকেল পাঁচটায়। পরদিন দুপুরের পর আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নেভানো যায়নি ৩০ ঘন্টা পরেও। এত ছোট কারখানায় এত দীর্ঘস্থায়ী আগুন খুবই বিস্ময়কর।


দমকল বাহিনী ৫২ জনের পোড়া লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে পাঠিয়েছে। লাশগুলো এতটাই পুড়ে গেছে, সেগুলো দেখে চেনা বা শনাক্ত করার উপায় নেই। মর্গের পাশে একজনের স্বজনের আহাজরি, ‘লাশ কী, বস্তায় কইরা সব কয়লা আনছে’। কারখানার পাঁচ ও ছয়তলায় দরজায় কলাপসিবলে তালা দেয়া থাকায় কেউ বের হতে পারেনি। সবার শরীর আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত