You have reached your daily news limit

Please log in to continue


মধ্যবিত্তের সংকট

সকালবেলা কাজে এসেই ঘরের কাজে সহায়তাকারী জানাল, বেতন বাড়াতে হবে। বাজারে আগুন। এই টাকাতে তার পোষাচ্ছে না। তাদেরও খেয়ে-পরে বাঁচা লাগে। কথা সত্য। দোষ দিয়ে লাভ নেই। তবে সংকট নিম্নবিত্তের নয়। নিম্নবিত্ত যেহেতু চাইতে জানে এবং সংকোচ সত্ত্বেও হাত পাততে পারে, সেহেতু বেঁচে থাকবে। অন্যদিকে, সরকার নিম্নবিত্তের জন্য ইতোমধ্যে অনেক কল্যাণকর উদ্যোগ গ্রহণ করেছে। সাধারণ মানুষ, বিভিন্ন সংঘ/সংগঠনের সদস্যরা নিম্নবিত্তের মানুষদের বাঁচাতে খাদ্য, চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস তাদের হাতে পৌঁছানোর ব্যবস্থা সাধ্যানুযায়ী করছেন। দিন আনা দিন খাওয়া মানুষদের এক ধরনের সংকট সব সময় ছিল, আজও আছে। বর্তমান সমাজ ব্যবস্থার পরিবর্তন না হলে তা ভবিষ্যতেও থাকবে। কিন্তু মধ্যবিত্তের বহুমুখী সংকট এবার তার অস্তিত্ব গ্রাস করতে উদ্যত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন