You have reached your daily news limit

Please log in to continue


রিকশা শ্রমিকদের কেউ নেই!

করোনা মহামারি কাল চলছে। নিম্নবিত্ত প্রতিটি পরিবারই অতিক্রম করছে নানান অর্থনৈতিক টানাপোড়েন। এর ভিতরেই সরকারপক্ষ থেকে ঘোষণা এসেছে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের সিদ্ধান্ত, একেইসঙ্গে ইজিবাইকও নিয়ন্ত্রণ করা হবে এবং যা ক্রমান্বয়ে বন্ধ করে দেয়া হবে। বিকল্প ব্যবস্থা না রেখে হঠাৎ করে এমন অযৌক্তিক সিদ্ধান্তে বিপাকে পেরেছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান শ্রমিকেরা, ভাবতে হচ্ছে রুটি-রুজির পথ।

গত দেড় বছরে করোনাভাইরাস মহামারী ও টানা লকডাউনে ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমিকশ্রেণী। ক্ষতিগ্রস্ত, কর্মহীন, বেকার ও ছাঁটাই হওয়া এ-সব শ্রমিকদের পাশে সরকার ও মালিকপক্ষ দাঁড়ায়নি; দেয়নি কোন প্রণোদনা। নতুন করে ২.৫ কোটি মানুষসহ অর্ধেকের বেশি মানুষ যখন দারিদ্রসীমার নিচে নেমে গেছে, সেই সময়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে কর্মরত ৫০ লাখ রিকশা, ব্যাটারি রিকশা ও ভ্যান, ইজিবাইক, নসিমন, করিমন চালককে বেকার ও কর্মহীন করার বার্তা এলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন