মাদকের অলীক বিভ্রমে শিক্ষার্থীরা

সমকাল মো. আবদুর রহিম প্রকাশিত: ১০ জুন ২০২১, ১৪:৩৭

অনেক সম্ভাবনা, বুক ভরা আশা আর হৃদয়ের গহিনে লালিত স্বপ্নকে সঙ্গী করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সর্বাত্মক প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় শিক্ষার্থীরা। আগতদের অনেকে প্রথমবারের মতো ঢাকায় আসে। অনেকের কোনো আত্মীয়-স্বজনও ঢাকায় থাকে না। প্রথমবারের মতো নিরঙ্কুশ স্বাধীন জীবন পেয়ে যায় অনেকেই। এ স্বাধীনতা সঠিকভাবে কাজে লাগিয়ে কেউ স্বপ্নকেও অতিক্রম করে যায়।


আর কেউ স্বাধীনতার সীমা অতিক্রম করে হারিয়ে যায় ব্যর্থতার অতল গহ্বরে। অনেকে জীবনের বিনিময়ে ভুলের মূল্য পরিশোধ করে। পরিবারকে ভাসিয়ে যায় অনিশ্চয়তা আর দুঃখের সাগরে। শিক্ষার্থীদের সাফল্যের গল্প আমাদের আনন্দ দেয়। কিন্তু ভ্রান্তির বেড়াজালে জড়িয়ে শূন্য হাতে বাড়ি ফেরার কাহিনিও নেহাত কম নয়। মাদক, অপরাজনীতি, প্রেমে ব্যর্থতা, হতাশা ইত্যাদি কারণে সম্ভাবনাময় জীবন অন্ধকারের চোরাগলিতে আটকে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও