You have reached your daily news limit

Please log in to continue


'মড়ার উপর খাঁড়ার ঘা'

বিশ্বায়ন আমাদের দরিদ্র জনগোষ্ঠীর জন্য দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিল। সেই বিশ্বায়ন একইভাবে এই জনগোষ্ঠীকে বড় সংকটের মুখে ঠেলে দিয়েছে। এ সংকট নানাভাবে নানা জায়গায় পরিলক্ষিত হচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার শ্রম অভিবাসনে সুশাসন প্রতিষ্ঠায় বিভিন্ন ধরনের উদ্যোগ বাস্তবায়ন করছে। কিন্তু বৈশ্বিক মহামারি কভিড-১৯ এর কারণে আমাদের প্রবাসী শ্রমিকরা নানাভাবে সংকটের মুখোমুখি। ২০২০ সালের মার্চ থেকে শুরু করে পরবর্তী আরও কয়েকটি মাস অভিবাসন প্রক্রিয়া প্রায় বন্ধ ছিল।

শুধু যারা ছুটিতে এসে আটকা পড়েছিলেন এমন প্রায় পৌনে তিন লাখ মানুষ অক্টোবর মাসের পর অভিবাসনের দেশগুলোতে যেতে পেরেছিলেন। ২০২১ সালে শ্রমবাজারে আবার গতি ফিরে আসে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ফের কয়েকটি দেশ অভিবাসন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। বর্তমানে শুধু সৌদি আরব অভিবাসন চালু রেখেছে। তবে সেখানে নতুন করে কিছু সংকট দেখা দিয়েছে। যার নেতিবাচক প্রভাব মোকাবিলা করতে হচ্ছে আমাদের শ্রমিকদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন