করোনায় ঈদযাত্রা: আনন্দের নাকি শঙ্কার?
নিদারুণ মনোকষ্ট নিয়ে ফেরির বিপুল লোকারণ্যে হিট স্ট্রোকে কয়েকজনের মৃত্যু ও অসুস্থতার খবর শুনলাম। মনটা অত্যন্ত ভারাক্রান্ত হলো। বাড়ি যাওয়ার আকুতি-তীব্রতা আমাদের হৃদয় ছুঁয়ে যায় সহজেই। কিন্তু, যে মায়ার টানে ছুটে যাওয়া, সেই ভালবাসার খাতিরেই এবার দূরে থাকা প্রয়োজন ছিল।
করোনার সংক্রমণের এই ঊর্ধ্বগতির সময়, এবারের ঈদে বাড়ি না যাওয়ার জন্য বারবার অনুরোধ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেজন্যই গণপরিবহন বন্ধ করা হলো, দফায় দফায় সতর্ক করা হলো, সব প্রচেষ্টায় বিফল। ঈদযাত্রার যে ঢেউ নামতে দেখলাম ফেরি থেকে, তাতে বুঝে গেছি করোনার পরবর্তী ঢেউ ঠেকানোর কোনো সুযোগ সম্ভবত আমাদের হাতে আর নেই।