যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারে গোলাগুলিতে এক শিশুসহ দুজন নারী আহত হয়েছেন। দেশটিতে বন্দুক সহিংসতার সর্বশেষ ঘটনা এটি। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) এক মুখপাত্র জানান, স্থানীয় সময় শনিবার বিকেল ৫টার কিছু আগে ৭ নম্বর এভিনিউ ও ৪৫ নম্বর সড়কের সংযোগস্থলে এই গোলাগুলির ঘটনা ঘটে। খবর এএফপি ও সিএনএনের। হামলায় আহতদের মধ্যে একটি চার বছরের শিশু রয়েছে যে তার পরিবারের সঙ্গে খেলনা কিনছিল। আহত বাকি দুজন হলেন একজন নারী (৪৩) এবং রোড আইল্যান্ড থেকে আসা একজন তরুণী (২৩) পর্যটক। এনওয়াইপিডির পুলিশ কমিশনার ডেরমট শেয়া সংবাদ সম্মেলনে জানান, আহতদের ম্যানহাটনের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.