You have reached your daily news limit

Please log in to continue


করোনায় মৃত্যুবরণকারী যুবদল নেতাকর্মীদের পরিবারের পাশে নবীউল্লাহ নবী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনায় মৃত্যুবরণকারী যুবদল নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার ও অর্থ সাহায্য বিতরণ করেছেন মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবীউল্লাহ নবী।

নবীউল্লাহ নবী বলেন, মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে গোটা বিশ্ব আজ আতঙ্কিত। বাংলাদেশের পরিস্থিতিও উদ্বেগজনক। বিএনপি বরাবরই বিভিন্ন দুর্যোগে দেশবাসীর পাশে ছিল এখনও আছে। আমাদের অঙ্গ সংগঠন যে যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াচ্ছে। আজ আমরা করোনায় মৃত্যুবরণকারী যুবদল নেতাকর্মীদের পরিবারের মাঝে ঈদ উপহার ও অর্থ সাহায্য বিতরণ করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়ানোর এই কার্যক্রম অব্যাহত রাখবো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন